ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

দ্বীপপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস অতি প্রাচীন ও প্রসিদ্ধ । এই দ্বীপপুর গ্রামের বহু পূর্ব হইতে ১টি বিদ্যালয় অবস্থিত । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইহা সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে অবস্থিত আছে । বাংলাদেশ স্বাধীনতার পর তৎকালী পার্শ্ববতী এলাকার ও দ্বীপপুর গ্রামের কতিপয় শিক্ষানুরাগী লোকজনের প্রচেষ্টায় দ্বীপপুর গ্রামে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠাান স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন এবং ০১/০৬/১৯৭৩ ইং সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং ০১/০১/১৯৭৪ ইং সালে নিম্ন মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায় ও পরবর্তীতে ০১/০১/১৯৮০ইং সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পাইয়া অদ্যবধি চালিয়া আসিতেছে এবং ০১/০৬/১৯৮০ ই সালে এম পি ও ভক্ত হয় ।অত্র বিদ্যালয়ে মানবিক ,বিজ্ঞান কম্পিউটার ও কৃষি বিভাগ চালু আছে ।

শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন কটি আদর্শ বিদ্যাপিঠ। আর এ বিদ্যাপিঠ থেকে শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ জাতি তথা মানুষের কল্যাণে কাজ করে। রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৩নং দ্বীপপুর ইউনিয়নের দ্বীপপুর উচ্চ বিদ্যালয় এমনই একটি বিদ্যাপিঠ।

দ্বীপপুর উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। আমাদের বিদ্যালয়টি একতলা এবং সেখানে তিনটি ভবন রয়েছে। এছাড়া একটি চমৎকার অফিস কক্ষ আছে। বিদ্যালয়ের আকর্ষণ একটি পাঠাগার, সেখানে রয়েছে নানা ধরনের বই। আমাদের বিদ্যালয়ে রয়েছে একটি বড় মাঠ। মাঠের চারিদিকে রয়েছে অসংখ্য গাছপালা আর মাঠের উত্তর দিকে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ক্লাব ।

আমাদের শিক্ষকগণ অত্যন্ত আনন্দময় পরিবেশ শিক্ষাদান করেন এবং পাঠদানের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করেন। এছাড়াও নতুন কারিকুলামের মাধ্যমে নিয়ম মাফিক ক্লাস পরিচালনা করা হয়। আমাদের বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ও বেশ সন্তোষজনক।

এই বিদ্যালয়ে যেমন রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ তেমনই রয়েছে জ্ঞানী-গুণী শিক্ষক। সবকিছু মিলে আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় ।